দাও খোদা মোরে
মোনাজাত
দাও খোদা তুমি শক্তি দাও,
গোনাহ থেকে মুক্তি দাও,
তোমার হুকুম মানতে পারি
সেই সময় আর সুযোগ দাও।
আল কুরআনের আলো দাও,
হাদিস বোঝার জ্ঞান তো দাও,
তোমার পথে ডাকতে পারি
তার মতো হিম্মত দাও।
ভালোকাজে তাওফিক দাও,
মন্দকাজের ঘৃণা দাও,
জান্নাত যেন পেতে পারি
নিজের জীবন সপতে দাও।
সর্বকাজে বিজয় দাও,
বিপদ-বালা হটিয়ে দাও,
আমায় তুমি দয়া করে
তোমার অলি বানিয়ে নাও।
সূর্যের মতো আলো দাও,
চাঁদের যেমন হাসি দাও,
পথ দেখাতে তারার মতো
আমায় তুমি আদল দাও।
সেরার জীবন আমায় দাও,
আশার পূরণ করে দাও,
তোমার উপর ভরসা করার
সবারে তুমি মনটা দাও।
১২-১০-১৭ ইং.
বৃহস্পতিবার
রাত: ১১-৪০ মি.
কোন মন্তব্য নেই