মৃত্যু স্মরণে
হে বন্ধু-
আমার যখন দিন ফুরাবে
জীবন নদীর শুষ্কতায়,
স্মরণ তুমি কোরো আমায়
গভীর রাতের অশ্রু ফোঁটায়!
জীবন নদীর শুষ্কতায়,
স্মরণ তুমি কোরো আমায়
গভীর রাতের অশ্রু ফোঁটায়!
এই যে দেখো আজকে আমি
ঘুরছি ফিরছি তব সনে,
ঘুরছি ফিরছি তব সনে,
কালকে হয়তো দেখবে আমায়
নিরব ঐ কবরস্থানে।
এ ধরাতে হয়েছে যার
এক পলকের জনম,
শেষ পরিণামে মৃত্যুকষ্ট
করবেই সে বরণ।
এক পলকের জনম,
শেষ পরিণামে মৃত্যুকষ্ট
করবেই সে বরণ।
প্রভু হে-
দুনিয়ার মোহে পড়ে
সব ভুলেছি আখেরাত,
ফিরবো কবে সেই পথে
যেথায় রয়েছে নাজাত!
সব ভুলেছি আখেরাত,
ফিরবো কবে সেই পথে
যেথায় রয়েছে নাজাত!
বারবার ফিরি তব দ্বারে
তবুও যেনো হয়না ফেরা,
শতবার দাও রাহ দেখিয়ে
তবু যে থাকি পথহারা!
তবুও যেনো হয়না ফেরা,
শতবার দাও রাহ দেখিয়ে
তবু যে থাকি পথহারা!
সব ভরসা তোমার উপর
তুমিই তো দয়ার আধার,
সবার তরেই কবুল করো
দু'হাত তোলা দোয়া আমার।
তুমিই তো দয়ার আধার,
সবার তরেই কবুল করো
দু'হাত তোলা দোয়া আমার।
উত্তম সব দাও প্রভু
ওপারে আর এপারেতে,
আগুন থেকে দাওগো পানাহ
কঠিন ওই দিবসটাতে।
ওপারে আর এপারেতে,
আগুন থেকে দাওগো পানাহ
কঠিন ওই দিবসটাতে।
২১-১১-১৬ইং.
সোমবার
সকাল ৭:৩৫মিনিট
সোমবার
সকাল ৭:৩৫মিনিট
কোন মন্তব্য নেই